,

 

লোহাগাড়ায় আল অদুদ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : 12 July 2026, 01:32

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দিনমজুর পরিবারের পাশে দাঁড়িয়েছে নূর আল অদুদ ফাউন্ডেশন।

শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছুটারপাড়া, জকরিয়াপাড়া, মিয়াপাড়া, নাসির মোহাম্মদপাড়া এবং মধ্য পুটিবিলা নাতপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বন্যার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুরদের মাঝে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্রুত পানি নেমে যাওয়ার করণীয় ‍নির্ধারণে পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।

নূর আল অদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফারহাদ হোসাইন বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য সকল স্বেচ্ছাসেবক, এলাকার যুবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্বতারা

ভিডিও