,

 

চট্টগ্রামে থামছে না বৃষ্টি, ২৪ ঘণ্টায় ১৩৬ মিলিমিটার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 12 July 2026, 11:59

চট্টগ্রামে বৃষ্টি ঝরছেই। থামছে না। শুক্রবার সীমিত সময়ের জন্য রোদের দেখা মিললেও শনিবার রাত থেকে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে নগরের শমসের পাড়া চাঁন মিয়া সড়ক, চকবাজার কাপাসগোলা, কাতালগঞ্জ, ইস্পাহানি সি-গেট এলাকায় হাঁটুপানি দেখা গেছে। এতে করে কর্মজীবীরা দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা মাহমুদুল আলম জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা করা হয়েছে। বৃষ্টি আরও দুই থেকে তিন দিন হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। চট্টগ্রামেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

গত মঙ্গলবার চট্টগ্রামে এক দিনে (জুলাই মাসে) ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়।

পূর্বতারা/ইউডি

ভিডিও