,

 

চট্টগ্রাম নগরে বন্যা দুর্গতদের পাশে জ্বালানি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 12 July 2026, 01:55

চট্টগ্রাম মহানগরে পানিবন্দী বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রবিবার (১২ জুলাই) প্রতিমন্ত্রী চান্দগাঁও থানাধীন সিএন্ডবি ও মোহরা এলাকা পরিদর্শন করে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

প্রতিমন্ত্রী এসময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন্যা ও জলাবদ্ধতায় সৃষ্ট দুর্ভোগ বিষয়ে অবহিত হন। ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অগ্রাধিকার। মানুষের কষ্ট লাঘবে সরকার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাংসদ এরশাদ উল্লাহ, সাংসদ সাঈদ আল নোমান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় সিটি কর্পোরেশন মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছে। পানিবন্দী মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও