,

 

বাঁশখালীতে বন্যার্তদের পাশে জামায়াত আমীর

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশ : 10 July 2026, 05:29

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯ টায় বাঁশখালীতে এসে পৌঁছান জামায়াতের আমীর। এসময় তিনি পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন।

তিনি উপজেলার পশ্চিম গুনাগরীর লাবুর দোকানসহ বিভিন্ন এলাকায় গিয়ে বন্যা দুর্গতদের খোঁজখবর নেন। পানিবন্দী অসহায় পরিবারের সাথে কথা বলেন। তাদের দূর্দশার কথা শোনেন। তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান করেন ।

বাঁশখালীবাসীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন,প্রত্যেকের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো,সাধ্যমতে মানবিক সহয়তা প্রদান করা। সব ধরণের ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া লোহাগড়ার সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহাজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম -১৬ বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি, দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশন সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা আমীর আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্বতারা/ইউডি/এমডিএইচ

ভিডিও