,

 

বাঁশখালীতে স্রোতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 10 July 2026, 06:09

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে একই ইউনিয়নের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের রত্নপুর ও ইলশা গ্রামে আলাদা দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলো—ইলশা গ্রামের মফজল আহমেদের নতুন বাড়ির ওমানপ্রবাসী কামাল উদ্দিনের ছেলে মো. আশিক (১১) এবং রত্নপুর গ্রামের উনদুনী বর বাড়ির মো. আনোয়ারের দ্বিতীয় ছেলে মো. মিরাজ (৫)।

স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার আজিম জানালেন, আশিক নিরাপদ আশ্রয় থেকে বাড়িতে ফিরছিল। পথে পানির স্রোতে ভেসে যায় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরাজের প্রতিবেশী মো. দিদার জানালেন, মিরাজ তার ভাইপোর ছেলে। অন্য শিশুদের সঙ্গে পানি দেখতে গিয়েছিল। পথে স্রোতে পড়ে ভেসে যায় মিরাজ। পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সবাইকে বন্যার পানির তীব্র স্রোত থেকে শিশুদের নিরাপদে রাখার জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

পূর্বতারা/ইউডি

ভিডিও