চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রস্তাবিত রয়েল কেয়ার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শেয়ারহোল্ডারদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় আমিরাবাদ পুরাতন বিওসি সংলগ্ন হাসপাতাল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের অন্যতম শেয়ারহোল্ডার ও বিশিষ্ট সমাজসেবক এম. এ. কাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আতাউর রহমান মাসুদ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দীন খান, ডা. রফিক উদ্দীন আকাশ, ডা. সালমান রহমান, ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, নুর মোহাম্মদ, নুরুল আবছার, জালাল উদ্দীন, এস. এম. জাকারিয়াসহ অন্যান্য শেয়ারহোল্ডার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতি এম. এ. কাশেম বলেন, “মানবসেবার ব্রত নিয়ে প্রস্তাবিত রয়্যাল কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটি এলাকায় স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি দ্রুত প্রতিষ্ঠানটির কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।