,

 

লোহাগাড়ায় মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : 22 July 2026, 08:22

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পূর্ব পদুয়া দিঘিরপাড়া এলাকায় মুরগির খামারে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার (নাম) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ডাম্পারচালক ছিলেন।

বুধবার (২২ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘিরপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ারের বাড়ির ছাদে একটি মুরগির খামার রয়েছে। সেখানে নতুন মুরগির বাচ্চা তোলার কাজ চলছিল। এ সময় খামারের বৈদ্যুতিক হোল্ডার ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পদুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, ঘটনার বিষয়টি আমাকে কেউ জানাননি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাব।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিডিও