,

 

লোহাগাড়ায় ​ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : 3 August 2026, 05:54

লোহাগাড়ায় ট্রাক্টরের ধাক্কায় আবদুল আলম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ​

নিহত আবদুল আলম একই এলাকার মৃত জয়নাল আবেদীনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিতে চাষ শেষে রাস্তায় উঠার সময় একটি দ্রুতগামী ট্রাক্টর আবদুল আলমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, মরদেহটি থানা হেফাজতে আনা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পূর্বতারা/ইউডি/ওয়াই

ভিডিও