চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সহ-অর্থ সম্পাদক, বিশিষ্ট গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী শ্রী প্রেমলাল দত্তের মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু।
শোকসভায় বক্তারা বলেন, প্রেমলাল দত্ত কেবল একজন বড় মাপের শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন একজন বিশাল হৃদয়ের মানুষ। তার সৃজনশীল কাজগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা জরুরি।
এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট কাইছার উদ্দীন, কন্ঠশিল্পী নাদিরা পারভিন পারুল, সামিনা সাফা চৌধুরী, মীর মো. এনায়েত সানী, প্রয়াত প্রেমলাল দত্তের সহধর্মিণী বেবি রানী দত্ত, পুত্র বিশ্ব কুমার দত্ত,পুত্র সুজন কুমার দত্ত, কন্ঠশিল্পী সত্যজিত দাশ কাঞ্চন, জুলেখা আক্তার জুলি, পিংকী চক্রবর্তী, বিউটি দাশ, রনি রোজালিন, মো. মহিউদ্দিন, শিমলী দাশ, হনুফা আক্তার খুকী, তন্নি সরকার, ফারুক হাসান, মো. জহির উদ্দিন, মোজাহেরুল ইসলাম, শম্পা চৌধুরী, শ্রাবন্তী শুকলা, অজুফা আক্তার সাথী, রুপন দাশ, মৌ চোধুরী, ফারজানা জেরিন, ফাল্গুনী চক্রবর্তী, মৌ মনি, তাজুউদ্দিন, কুলসুম আক্তার রেশমিসহ প্রমুখ।
শেষে তার আত্মার শান্তি কামনা করা হয়।