শনিবার, ১৩ জুন ২০২৬

ঈদগাঁও কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ০৬:৩০

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদগাঁও কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঈদগাঁও শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুস সামাদ আজাদের সভাপতিত্বে এবং দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মজুমদার। তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয় এবং সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন দৃঢ় করে। তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ (জনি), এসআই সনক কান্তি দাশ, এএসআই জহিরুল ইসলাম, ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, ঈদগাহ প্রেসক্লাবের সভাপতি বশিরুজ্জামান, সরদ এরিয়া ব্যবস্থাপক মো: দিদারুল ইসলাম, সাবেক এলাকা ব্যবস্থাপক দিদারুল ইসলাম, মো:শহিদুল ইসলাম, আবু হেনা, মুজিবুর রহমান, মোক্তার আহমদ, সাদ্দাম হোছাইন রিফাতসহ ঈদগাঁও বাজার সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ঈদগাঁও শাখার বিভিন্ন সামাজিক ও জনসংগঠনের নেতৃবৃন্দ,কোস্ট ফাউন্ডেশন খুটাখালী, রামু শাখার ম্যানেজার ও শাখার সকল সহকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ভিডিও