,

 

খাগড়াছড়ির জঙ্গলে নারীর অর্ধগলিত মরদেহ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : 10 July 2026, 04:30

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকার পাহাড়ি জঙ্গল থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি এলাকায়, মহালছড়ি সরকারি কলেজের বিপরীত পাশে পাহাড়ি সড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে জঙ্গলের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি মহালছড়ি থানা পুলিশকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, নিহত নারী মারমা সম্প্রদায়ের হতে পারেন। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্বতারা/ইউডি/এইচএম

ভিডিও