,

 

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে খাল কাটছে বন্দর

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 10 July 2026, 08:02

চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই লক্ষ্যে সংস্থাটি নগরের ৫টি খালে খনন কাজ শুরু করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় এ খালগুলোতে খনন কাজ চলছে।

এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও সংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণে ১২ নম্বর খাল পুনঃখনন শুরু হয়েছে। পাশাপাশি রাজাখালী, চাক্তাই,ফিশারি খাল ও মহেশখালের মোহনায় জরুরি ভিত্তিতে ড্রেজিং করা হচ্ছে। খনন কাজে আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ পর্যায়ে সার্বিক তদারকি করছেন।

বন্দর কর্তৃপক্ষের দাবি, এসব কার্যক্রমের ফলে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি দ্রুত কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে, যা জলাবদ্ধতা কমাতে সহায়ক ভূমিকা রাখছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও