,

 

স্বাধীনতা যুদ্ধের আহবান জানিয়েছিলেন জিয়াউর রহমান : সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 3 July 2026, 07:44

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন। তারপর তিনি অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ইতিহাস বিকৃত বা আড়াল করা গেলেও মুছে ফেলা যায় না।

শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিমযয়ে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়।

তিনি বলেন, স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় করেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায়, কৃষি, শিল্প, রপ্তানি, প্রবাসী কর্মসংস্থান, তৈরি পোশাক শিল্প ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়নের ভিত রচনা করেন।

পরে মন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সংলগ্ন এতিম ও দুস্থ শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও  ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন। 

এ সময় চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, প্রকৌশলী ও স্থপতি মাসুদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও