বুধবার, ১৭ জুন ২০২৬

ইউসিটিসিতে নবীনদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্প্রিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ মে ২০২৬, ০৯:২২

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)–এর উদ্যোগে স্প্রিং ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম সিনিয়রস’ ক্লাব লিমিটেড হলে দিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান।

ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চুয়েটের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (PME) বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. আবু শাদাত মুহাম্মদ সায়েম।

এতে আরও উপস্থিত ছিলেন- ওরিয়েন্টেশন স্পিকার পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ইউসিটিসির এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ নবীউল আলম, ইউসিটিসির কন্ট্রোলার অফ এক্সামস ড. মো. নুরুল আবছার, রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ) আব্দুল কাদের তালুকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের এডভাইজার, প্রফেসর মোঃ বজলুর রহমান, নাগরিক টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান এ কে আজাদ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক এস.এম. শহিদুল আলম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক উম্মে নেহের ও কর্পোরেট রিলেশন অফিসার ইসমাইল বিন আজিজ।

অনুষ্ঠানে তাঁদের বক্তব্যে ইউসিটিসির আধুনিক শিক্ষা কার্যক্রম ও সুদূরপ্রসারী ভিশনের প্রশংসা করেন। তাঁরা বলেন, উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ইউসিটিসি দ্রুতই এই অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।

দিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে নবীন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য শুভানুধ্যায়ীর অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। ইউসিটিসির এ আয়োজন নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এক অনুপ্রেরণামূলক ও স্মরণীয় সূচনা হয়ে থাকবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও