,

 

চট্টগ্রামে ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের অব্যাহতি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 31 July 2026, 08:41

চট্টগ্রাম মহানগরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা ৩৬ জন শিক্ষার্থীকে অব্যাহতি দেয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে সহায়ক হিসেবে ১৭টি পয়েন্টে এসব শিক্ষার্থী এতদিন দায়িত্ব পালন করছিলেন।

গতকাল বৃহস্পতিবার থেকে তারা আর দায়িত্ব পালন করছেন না। অর্থ সংকটের কারণে সিএমপি ট্রাফিক বিভাগ এসব শিক্ষার্থীদেরকে অব্যাহতি দিয়েছে বলে জানা গেছে।

সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানিয়েছেন, সিএমপির ট্র্যাফিক সহযোগী হিসেবে কাজ করা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগানো হয়েছিল। এর সঙ্গে অবশ্য তাদের সম্মানী, ভাতা এবং অন্যান্য আর্থিক বিষয়টিও রয়েছে। এ কারণে আপাতত সেচ্ছাসেবক ট্র্যাফিক সদস্যদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন সিএমপির নিজস্ব জনবল দিয়েই ট্র্যাফিক ব্যবস্থাপনা পরিচালনা করা হবে।

এদিকে কার্যক্রমটি পুনরায় চালুর দাবিতে সরকারের উচ্চপর্যায়, পুলিশ সদর দপ্তর ও সিএমপি কমিশনারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ট্যাগ সদস্যরা।

ট্যাগ সদস্যদের পক্ষে ইনচার্জ মো. আজিম উদ্দিন ছিদ্দিকী বলেন, আমরা শুরু থেকেই জনস্বার্থে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছি। শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, অপরাধী ধরতেও সহযোগিতা করেছি। আজ অর্থ সংকটের কারণে কার্যক্রম বন্ধ হয়ে গেল। কিন্তু এতে শুধু আমরা নই, নগরবাসীও ক্ষতিগ্রস্ত হবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও