শনিবার, ১৩ জুন ২০২৬

মিরসরাইয়ে ঝর্ণার কূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১০:১২

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝর্ণার কূপ থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে মিরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশ।

১৯ মার্চ) বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, নাপিত্তাছড়া ঝর্ণার কূপের পানিতে ভেসে উঠে এক যুবকের মরদেহ। সাথে সাথে আমরা মিরসরাই থানা পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাহলাঙ্গ মারমা বলেন, খবর পেয়ে নাপিত্তাছড়া ঝর্ণার কূপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মিরসরাই থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

মিরসরাই থানার সাব-ইন্সপেক্টর মো: আব্দুল্লা আল ফারুক বলেন, আজ দুপুরে নাপিত্তাছড়ায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। মরদেহ সনাক্তের প্রক্রিয়া চলতেছে।

ভিডিও