,

 

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 30 July 2026, 11:26

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় দাঁড়িয়ে থাকা একটি টমটমে সিএনজি অটোরিকশার ধাক্কায় মাওলানা নুরুল হক কালাচাঁন (৫৩) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় পৌরসভার সৈয়দবাড়ি হরিণগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


‎নিহত হাফেজ মাওলানা নুরুল হক মরিয়মনগর ইউনিয়নের এলাকার বাসিন্দা। তিনি এলাকায় একজন আলেম হিসেবে সুপরিচিত ছিলেন।


‎স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই সড়কের হরিণগেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি টমটমকে (থ্রি-হুইলার) বিপরীত দিক থেকে আসা চলন্ত সিএনজিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।এতে সিএনজির যাত্রী মাওলানা নুরুল হক গুরুতর আহত হন।


‎স্থানীয় লোকজন দুর্ঘটনার পরপর  তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


‎এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও