,

 

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের দুই প্রবীণ নেতা গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : 5 July 2026, 04:51

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বৃষকেতু চাকমা এবং গিয়াস উদ্দিন আল মামুন রোববার সকালে রাঙামাটি আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এসময় তারা শহরের কোর্ট বিল্ডিং এলাকায় কসমস হোটেলের পিছনে অবস্থান করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বতারা/ইউডি/এম ইউ বি

ভিডিও