,

 

চট্টগ্রামে হামের হানা, উপসর্গ নিয়ে ভর্তি ৫১ জন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 5 July 2026, 06:08

চট্টগ্রামে হামের হানা থামছেই না। প্রতিদিন নতুন করে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা) চট্টগ্রামে মোট ৫১ জন হামরোগী ভর্তি হয়েছে।

আজ রোববার (৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়য়ের তথ্য অনুযায়ী , চট্টগ্রাম মহানগরের বিভিন্ন হাসপাতালে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ২৬৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্তের কোন তথ্য নেই। এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মোট ১২ জন। নিশ্চিত হামে মারা গেছেন মোট ৩ জন। এর মধ্যে মহানগরে ১০ জন এবং উপজেলায় ২ জন। অন্যদিকে, শনাক্তকৃত হামে মৃত্যুর সংষ্যা মোট ৩ জন। এর মধ্যে মহানগরে ১ জন,উপজেলায় ২ জন। এ পর্যন্ত হাম শনাক্তকৃত রোগীর সংখ্যা মোট ৩৩১ জন।

অন্যদিকে, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা) দেশে আরও ৭ শিশু মারা গেছে। এ সময় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯২৫ জন। আর হাম শনাক্ত হয়েছে ১০৬ জনের।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও