বুধবার, ১৭ জুন ২০২৬

বন্দর চেয়ারম্যানের সাথে শিপিং এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৬

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামানের সাথে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালকবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন।

গতকাল ২৭ এপ্রিল বন্দর ভবনে নেতৃৃবৃন্দ চেয়ারম্যানের সাথে এই শুভেচ্ছা বিনিময় করেন।

সভায় এসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী, উপদেষ্টা সাহেদ সরওয়ার, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলী আকবর, আজিম রহিম চৌধুরী , ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মসিউল আলম স্বপন উপস্থিত ছিলেন। পরিচালকদের মধ্যে থেকে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ আলী, নুর উন নবী, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মো. আনোয়ার হাসান খান (হাসান) ও মোহাম্মদ শাহিন।

এছাড়া এসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে এমএসসি মেডিটারেনিয়ান শিপিং কোম্পানি বাংলাদেশ লিমিটেড থেকে মো. আজমির হোসাইন চৌধুরী এবং কলাম্বিয়া এন্টারপ্রাইজ থেকে সাইফুল কাদের উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের প্রতিনিধিরা বন্দরের বর্তমান আরোপিত ট্যারিফ বিষয়ে নিজেদের মতামত পেশ করেন। অন্যদিকে বন্দর চেয়ারম্যান বিষয়টি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও