Monday, 29 June 2026

হাটহাজারীতে ভারতীয় শাড়ি উদ্ধার, গ্রেফতার ২

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : 29 June 2026, 01:51

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে পুলিশ। অভিযানে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতারসহ ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হাটহাজারী পৌরসভার ওয়ালটন শোরুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায়। এ সময় একটা পিকআপ তল্লাশি করে ১ হাজার ২৩৮টি ভারতীয় শাড়ি ও ২৪৬টি ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)-কে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া শাড়িগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং থ্রি-পিসগুলোর মূল্য ৬ লাখ ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া কাপড়ের বাজারমূল্য প্রায় ৪১ লাখ ৭২ হাজার টাকা।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার এসআই (নিরস্ত্র) রুপন নাথ জানান, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বতারা/ইউডি/এমডি এ এইচ

ভিডিও