Sunday, 28 June 2026

লোহাগাড়ায় বাস উল্টে আহত ১৫ যাত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 28 June 2026, 06:56

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার লোহার দিঘির পাড় এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে , টিআর ট্রাভেলস পরিবহনের একটি বাস প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বগুড়া থেকে কক্সবাজার গিয়েছিল। আজ ফেরার পথে বাসটি মহাসড়কের মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও