Monday, 29 June 2026

রাউজানে আবার খুন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 29 June 2026, 11:34

চট্টগ্রামের রাউজানে আবার খুনের ঘটনা ঘটেছে। এবার পারিবারিক বিরোধে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন আপন জেঠাতো ভাই।নিহত যুবকের নাম মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর (৩৭)।

রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায় তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জানিপাথর বাজারে আবদুল মান্নানকে তার চাচাতো ভাই শাহাজান গাছ দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখান থেকে নগরের সাজিনাজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত দুইটায় তার মৃত্যু হয়। নিহত মন্নান সওদাগর রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে এবং মোহাম্মদ লোকমান সওদাগরের ভাই।

অভিযুক্ত শাহাজান একই এলাকার সালেহ আহমদের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পিটুনিতে আহত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জেনেছি। সেখানকার থানা পুলিশ ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও