রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সীতাকুণ্ডে কোনো সন্ত্রাস মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না: আসলাম চৌধুরী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯

সীতাকুণ্ডে যে জনশক্তি ও জনসমর্থন রয়েছে, সেখানে কোনো সন্ত্রাস মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

আসলাম চৌধুরী বলেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সরকারের দায়িত্ব। এজন্য এখন থেকেই অবৈধ অস্ত্র উদ্ধারসহ কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

তিনি বলেন, সীতাকুণ্ডের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছন। ২০১২-১৩ সাল থেকে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বহু নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন। নিজেও ২০১৬ সালে গ্রেপ্তার হয়ে দীর্ঘ আট বছর কারাবরণ করেছি। এসব ত্যাগের ধারাবাহিকতায় দল আমাকে মনোনয়ন দিয়েছে, যা সীতাকুণ্ডবাসীর প্রতি সম্মানের বহিঃপ্রকাশ।

শিল্পাঞ্চল হিসেবে সীতাকুণ্ড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্বাচিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করে উদ্যোক্তাদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন।

ভিডিও