,

 

বার পাউডার করে অন্তর্বাসে স্বর্ণ পাচারের চেষ্টা!

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 3 August 2026, 10:48

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবার পাউডার ও পেস্টের মতো রূপ দিয়ে অন্তর্বাসের ভেতর লুকিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ তুষার নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দারা।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসেন তুষার। বিমানবন্দরে গোয়েন্দা নজরদারিতে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। এ সময় তার অন্তর্বাসের ভেতর বিশেষভাবে লুকানো পেস্ট ও পাউডার সদৃশ পদার্থ উদ্ধার করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া পদার্থের মোট ওজন প্রায় ১ হাজার ৫০০ গ্রাম। তবে এর মধ্যে প্রকৃত স্বর্ণের পরিমাণ কত, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে। পুরো চালান স্বর্ণ হলে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা হতে পারে।

আটক মোহাম্মদ তুষারের বাড়ি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার হওয়া পাউডার থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণের কাজ চলছে। পরীক্ষা শেষে চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

ভিডিও