০
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক মিসকাতুর রহমান বিতুকে (২৭) আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার আধুনগর স্টেশন থেকে তাকে আটক করা হয়।
আটক মিসকাতুর রহমান বিতু আধুনগর ইউনিয়নের আখতারিয়া পাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম বলেন, মিসকাতুর রহমান বিতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।