রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মেহনতি মানুষের ঘামের মূল্য নিশ্চিতে দাঁড়িপাল্লায় ভোট দিন: শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮

‘গরিব, মেহনতি মানুষের ঘামের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দাঁড়ি পাল্লায় ভোট দিন’— এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। এসময় তিনি বলেন, ‘ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশের প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত হবে। নারী-পুরুষ, শিশু— সকলেই দেশের সুবিধা ভোগ করে নিরাপদে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ।’

গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, কলাউজান ইউনিয়ন আমির ডা. ছিদ্দিক আহমদ, সেক্রেটারি মৌলানা রেজাউল করিমসহ জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা।

ভিডিও