রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

রাঙ্গুনিয়া আদালতের এডিশনাল জিপি হিসেবে নিয়োগ পেলেন অ্যডভোকেট একে মানিক

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯

সিনিয়র সহকারী জজ আদালতের এডিশনাল সরকারি কৌসুলি (এডিশনাল জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যডভোকেট মুহাম্মদ আবদুল কুদ্দুছ মানিক। গত ৩০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগ নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন বিভাগটির যুগ্ম-সচিব সানা মো. মাহরুফ হোসাইন।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রাঙ্গুনিয়া চৌকি আদালতে দায়িত্ব পালন করে আসছেন অ্যডভোকেট মানিক। এর আগে, তিনি চট্টগ্রাম জজ কোর্টে আইন পেশায় যুক্ত ছিলেন। বর্তমানে তিনি রাঙ্গুনিয়া আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অ্যডভোকেট আবদুল কুদ্দুছ মানিক রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামের প্রবীণ শিক্ষক আলহাজ্ব আবদুল কাদেরের একমাত্র সন্তান। তার এ অর্জনে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

দায়িত্ব সঠিকভাবে পালন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ভিডিও