,

 

বোয়ালখালীতে নিজ ঘর থেকে চালকের মরদেহ উদ্ধার

বোয়লাখালী প্রতিনিধি

প্রকাশ : 2 December 2025, 12:13

চট্টগ্রামের বোয়ালখালীতে ফরহাদ হোসেন রাজু (৩০) নামের এক মাইক্রোবাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ফরহাদ হোসেন রাজু ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুছার বাপের বাড়ির মো. হারুনুর রশীদের ছেলে। এক সন্তানের জনক রাজু বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের ঋণে জর্জরিত ছিলেন এবং মোবাইলে জুয়া খেলতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাজুর ছোট ভাই মো. রাহুল জানান, সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে রাজু আত্মহত্যা করেন বলে পরিবারের ধারণা। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত নিচে নামিয়ে আনেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও