,

 

পটিয়ায় চোরাই মোটরসাইকেল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : 18 November 2025, 09:16

চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল কেনা–বেচা চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় দুটি চোরাই মোটরসাইকেল।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া–বোয়ালখালী সড়কের মনসারটেক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পটিয়া থানার এসআই মো. আব্দুল বাতেনের নেতৃত্বে পুলিশের একটি দল।

গ্রেফতাররা হলেন— মো. হাসান ওরফে এনামুল হক ওরফে এনাম (২৭), মো. সোহেল (২৪), নুরুল হক ওরফে আকাশ (২৫), মো. তারেক হোসেন ওরফে সুমন (২৫), মো. হাসান (২৪), সাইফুর রহমান (২৬) এবং মো. হেলাল (২৭)।

ওসি নুরুজ্জামান জানান, চক্রটি দীর্ঘদিন ধরে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কম দামে বিক্রি করত। তাদের কাছ থেকে একটি কালো ও একটি লাল মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিডিও