বাঁশখালী থেকে হেলিকপ্টারযোগে ফটিকছড়ি উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে বাঁশখালী থেকে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠের হেলিপ্যাডে পৌঁছেন তিনি।
হেলিপ্যাড থেকে বুলেটপ্রুফ বাসে করে তিনি সড়কপথে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শনে যান।
এসময় পেলাগাজী দিঘির মাঠ থেকে শুরু করে মাদ্রাসা পর্যন্ত সড়কে হাজার হাজার সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিয়েছেন।