,

 

চন্দনাইশে এক রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও মালামাল লুট

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশ : 9 July 2026, 07:54

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় এক রাতে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল জমজম ফার্মেসি, জমজম ইউনিক ফ্যাশন ও তানহা ফ্যাশন থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে সিসিটিভি ফুটেজে চুরির ঘটনাটি ধরা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চন্দনাইশ থানা পুলিশ।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, চোরেরা দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন মূল্যবান পণ্যও চুরি করেছে।

জমজম ফার্মেসির স্বত্বাধিকারী আবদুল্লাহ আল হারুন এবং জমজম ইউনিক ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ কুতুব উদ্দিন জানান, তাদের দোকান থেকে নগদ অর্থ ও মালামাল চুরি হয়েছে। এতে তারা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

গাছবাড়িয়া খাঁনহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম আবদুল ও সাধারণ সম্পাদক মো. আবু ছৈয়দ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও