,

 

চবির দুই শিক্ষার্থীকে সাপের কামড়, বর্তমানে সুস্থ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 9 July 2026, 05:56

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসে সাপে কেটেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আহতদেরকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করানোর ফলে দুজনই বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার রাত ১০ টার দিকে ছাত্র পড়িয়ে হলে আসার সময় আইন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ আশরাফুলকে খালেদা জিয়া হলের পাশে সাপে কাটে। অপর শিক্ষার্থীকে সমাজবিজ্ঞান অনুষদের পাশে সাপে কাটে। সমাজবিজ্ঞান অনুষদের পাশে সাপে কাটার শিকার ছাত্রীটির নাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেনি। প্রায় একই সময়ে ছাত্রীটিকে সাপে কাটে বলে জানা যায়।

চবির সহকারী প্রক্টর ড. কামরুল হোসাইন বললেন, ‘অ্যাম্বুলেন্সযোগে দুজনকে হাটহাজারী থেকে মেডিকেলে পাঠানো হয়। তবে হাটহাজারী সড়কে জলাবদ্ধতার কারণে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। দুজনই এখন সুস্থ রয়েছেন। মেয়েটি নাম প্রকাশ করতে চায়নি।’

চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ জানান, আজ বৃহস্পতিবার সকালে দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তাদের পৃথক জায়গায় অবিষধর সাপে কেটেছিল। দুজনই সুস্থ রয়েছেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও