,

 

‘ফটিকছড়ি উত্তর‘ উপজেলা ঘোষণায় এলাকাবাসীর আনন্দ মিছিল

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : 3 July 2026, 08:47

চট্টগ্রামের বৃহত্তর ফটিকছড়ি উপজেলাকে ভেঙে ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ ঘোষণা করায় আনন্দের বন্যা বইছে স্থানীয় জনসাধারণের মাঝে। আজ শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার ভূজপুর কাজিরহাট বাজারে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এক বিশাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে কাজিরহাট বাজার ও এর আশেপাশের এলাকা থেকে শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

নতুন উপজেলা বাস্তবায়নের পেছনে অবদানের জন্য ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপনকে কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।

এসময় শাহজাহান চৌধুরী শিপন বলেন, “ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন এই অঞ্চলের অবহেলিত মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এই অর্জন কাজিরহাট তথা ফটিকছড়ি উত্তর অঞ্চলের সর্বস্তরের মানুষের বিজয়।”

মিছিলে অংশ নেন— এমএসএইচ শাহজাহান চৌধুরী শিপন, মাহাবুল আলম আযাদ, রিজোয়ান চৌধুরী, মাওলানা জুনাইদ বিন জালাল, বিএনপি নেতা মাহাবুর আলম আযাদ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আবু তালেব, ব্যাংকার ফজলুল করিম, ইব্রাহিম মেম্বার, জসিম মীর, লোকমান হোসেন মেম্বার এবং হাফেজ এমদাদ।

পূর্বতারা/ইউডি/এমডি জে

ভিডিও