,

 

ফুটবল ম্যাচে জয়ের উল্লাসে গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 3 July 2026, 02:49

চট্টগ্রাম নগরের হালিশহরে ফুটবল ম্যাচে জয়ের উল্লাস করতে গিয়ে গোলপোস্ট ভেঙে পড়ে মাহিদুল ইসলাম নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে নগরের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিদুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তিনি চট্টগ্রামে রংমিস্ত্রির কাজ করতেন।

স্বজনরা জানান, সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান মাহিদুল। ম্যাচ জয়ের পর উল্লাস করতে গিয়ে তিনি গোলপোস্টের লোহার ক্রসবারে ঝুলে থাকার চেষ্টা করেন। এ সময় বারটি খুলে গিয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে গোলপোস্টের লোহার অংশটি তার বুকের ওপর পড়ে গুরুতর আহত করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই মোহাম্মদ মনির জানান, দুর্ঘটনার পর মাহিদুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে বাঁচাতে পারেননি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, গুরুতর আহত অবস্থায় মাহিদুলকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিডিও