,

 

চট্টগ্রামে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 3 July 2026, 12:01

চট্টগ্রামে ৬ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুন।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো— মো. আলী আকবর প্রকাশ আলী (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মুন্না (৩০), মো. জসিম (২৬) ও মো. সাজ্জাদ হোসাইন (২৫)।

ওসি মো. নূর হোসেন মামুন বলেন, গ্রেফতারকৃত আসামিরা প্রত্যেকেই চিহ্নিত অপরাধী। এদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা ছাড়াও দেশের বিভিন্ন জেলার থানাসমূহে ডাকাতি, দস্যুতা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। ছিনতাইকারীদের ইতিমধ্যেই বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিডিও