শুক্রবার, ১৯ জুন ২০২৬

সীতাকুণ্ডে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৮

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৫:১৭

সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকার হাজী পাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সময় ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক, রাকিবসহ ৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার পন্থিছিলা স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মাসুম ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর সূত্র ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন অনুসারীরা মিছিল নিয়ে ফকিরপাড়ায় গেলে দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে আলাউদ্দিন গ্রুপের ৫ জন গুরুতর আহত হয়।পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজন অবস্থা গুরুতর।তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষ থানায় এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও