বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বরইতলী এলাকা থেকে এক লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি।
সোমবার (১৮ মে) দিবাগত রাত সোয়া ১২টায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের রেজুপাড়া সীমান্তসংলগ্ন এলাকা থেকে মাদকের বড় চালানটি জব্দ করা হয়। তবে এ সময় ঘটনায় কাউকে আটক করা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিক।
বিজিবি সূত্র জানায়, রেজুপাড়া বিওপির একটি দল সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান দেশের অভ্যন্তরে পাচার হয়ে আসার খবর পায়। এর ভিত্তিতে ১৮ মে রাতে বিজিবির দলটি সীমান্তের দিকে রওনা দেয়। তারা সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বরইতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তবে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পূর্বতারা/ইউডি