বুধবার, ১৭ জুন ২০২৬

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তিনি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩ মে ২০২৬, ০৫:১৬

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (২ মে) নগরের শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আরিফুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলা জুইদণ্ডী এলাকার বাসিন্দা।

ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারের সময় আরিফুলের কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তিনি গোপনে এই মাদক কারবার চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিডিও