চট্টগ্রামসহ দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮) এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। সাগরে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে এবং নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে চলাচলকারী নৌযান সমুহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
একইসঙ্গে গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার জন্য জেলে ও ট্রলার মালিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।