পহেলা বৈশাাখের আয়োজন উপলক্ষে ১৪ এপ্রিল চট্টগ্রাম মহানগরীর ডিসি হিল সংলগ্ন নজরুল স্কয়ার (ডিসি হিল) এবং সিআরবি শিরিষ তলা কেন্দ্রিক সড়কে যানবাহন চলাচলে রোডম্যাপ দিয়েছে পুলিশ।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভেরিফায়েড ফেজবুক পেজে এ বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগরীর ডিসি হিল সংলগ্ন নজরুল স্কয়ার (ডিসি হিল) এবং সিআরবি শিরিষ তলায় ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের সুষ্ঠু চলাচলের জন্য সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনুষ্ঠানস্থল কেন্দ্রিক সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
নজরুল স্কয়ার (ডিসি হিল) কেন্দ্রিকঃ
নগরীর লাভ লেইন (নুর আহম্মেদ সড়কের মাথা),চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় ও বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে।
সিআরবি শিরিষ তলা কেন্দ্রিকঃ
নগরীর আটমার্সিং, ফ্রোন্সিস রোড, কাঠের বাংলো ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে সিআরবি শিরিষতলা অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
পূর্বতারা / ইউডি