বুধবার, ১৭ জুন ২০২৬

আমিরাতে ইরানি ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬

সংযুক্ত আরব আমিরাতে বাধা দিয়ে ধ্বংস করা ড্রোনের পড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। তবে এই বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গাল্ফ নিউজ।

সংবাদ মাধ্যমটি জানায়, বুধবার এক দাপ্তরিক বিবৃতিতে ফুজাইরাহ আমিরাত কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আল-রিফা এলাকার একটি খামারে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে তিনি নিহত হয়েছেন।

ফুজাইরাহ সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের আকাশসীমায় সফলভাবে একটি ড্রোন প্রতিহত করেছে। ড্রোনটি ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়েছে। আর এই ঘটনার ফলে বাংলাদেশের এক নাগরিকের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ ও জরুরি পরিষেবার টিমগুলো ঘটনাস্থলে অবস্থান করছে। তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আর পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ড্রোন হামলায় এক বাংলাদেশির নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।

তবে মন্ত্রণালয়টি জানিয়েছে, ইরানে থেকে ড্রোনগুলোর আঘাতে মোট তিনজন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন বাংলাদেশি। বাকি দুইজন পাকিস্তান ও নেপালের নাগরিক। আর এসব হামলার ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যেও বাংলাদেশি নাগরিকরা আছেন। বাকিরা ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন ও আফগানিস্তানের নাগরিক।

ভিডিও