বুধবার, ১৭ জুন ২০২৬

মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসছে ২৭ হাজার টন ডিজেল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৮:২২

মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ট্যাংকার জাহাজ ‘পিভিটি সোলানা’ । সোমবার (৩০ মার্চ) জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মঙ্গলবার ডলফিন জেটিতে বার্থিং করার পরিকল্পনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানিবাহী জাহাজ দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গত ৩ থেকে আজ ৩০ মার্চ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এলএনজি, এলপিজি, ক্রুড অয়েল, গ্যাস অয়েল, বেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি নিয়ে ৩৩টি জাহাজ এসেছে। আজ পিভিটি সোলানা আসার কথা রয়েছে। আগামী ৪ এপ্রিল এলএনজি নিয়ে আরেকটি জাহাজ আসবে।

এর আগে, গত ২৬ মার্চ ৩১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে আসা একটি জাহাজ খালাস করে ইতোমধ্যে বন্দর ত্যাগ করেছে।

ভিডিও