বুধবার, ১৭ জুন ২০২৬

ছুটির ৭ দিনে মহাসড়কে কোন কোন যান চলবে না

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১২:১২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন এই নির্দেশনা কার্যকর থাকবে।

তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ এবং মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

ভিডিও