,

 

জুলাই শহীদ ইশমামের কবর জিয়ারত করেছেন সাংসদ শাহজাহান চৌধুরী

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : 5 August 2026, 01:41

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ইশমামুল হকের (১৭) কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১১ টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় শহীদ ইশমামের কবর জিয়ারত করেন তিনি। পরে ইশমামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.বায়েজীদ-বিন-আখন্দ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ, এনসিপির উপজেলা প্রধানসমন্বয়কারী জহির উদ্দীনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,কর্মচারি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্বতারা/ইউডি/এমওয়াই

ভিডিও