বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে সাংবাদিকের বাসায় চুরি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ০৬:২৬

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় এক সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিকের নাম- মো. শফিকুল ইসলাম খান। তিনি পূর্বদেশ পত্রিকায় কর্মরত আছেন। 

রবিবার (৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। এসময় চোরের দল ঘরের কয়েকটি আলমিরা ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

সাংবাদিক শফিকুল ইসলাম খান জানান, আমার শ্বশুর কিছুদিন আগে মারা গেছেন। আমরা ছাড়া আমার শাশুড়িকে দেখার আর কেউ নেই। আমার শাশুড়িকে দেখাশুনার জন্য আমরা গত কয়েকদিন নিচতলায় থাকছিলাম। শনিবার (৭ মার্চ) রাতে আমি নিচতলাতেই পরিবার নিয়ে ঘুমিয়েছি। রবিবার সকালে উপরে উঠে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। উপরের নামাজ ঘরের ইমার্জেন্সি দরজা খোলা দেখতে পাই।

তিনি বলেন, চোরের দল আমার বড় ও ছোট মেয়ের গত কয়েক বছরের জমানো টাকা, আমার স্ত্রীর জমানো টাকার ব্যাংক কেটে নিয়ে গেছে। এছাড়াও আমাদের জরুরি প্রয়োজন মেটাতে রাখা টাকা মিলিয়ে মোট আড়াই লাখ টাকার মতো নগদ ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসেছেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছেন।

ভিডিও