রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগাড়ায় পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বারেক চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আশিফুর রহমান (২)। তিনি ওই এলাকার হোসেন আহমদের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাবাদ ইউনিয়নের দফাদার ও স্থানীয় বাসিন্দা মো. জহির উদ্দীন। তিনি বলেন, বিকেলে বাড়ির উঠানে খেলা করতে গিয়েছিল শিশুটি। খেলার মাঝেই অনাকাঙ্ক্ষিতভাবে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে আনুমানিক বিকেল ৫টার দিকে শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় পান।

পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর শিশুটিকে পরিবারের কবরস্থানে দাফন করা হয়েছে।

ভিডিও