,

 

মঙ্গলবারও বন্দরে কর্মবিরতির ঘোষণা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 2 February 2026, 02:03

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া বন্ধের দাবিতে চলমান কর্মবিরতি আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে দিয়েছে আন্দোলনকারী সংগঠন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে বলে ঘোষণা করেছে সংগঠনটি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর একটায় বন্দর ভবন চত্বরে এ ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর।

তিনি জানান, বন্দরের সর্বস্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। এতে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে অচলাবস্থা। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে।

ব্রিফিংয়ের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন, আনোয়ারুল আজিম, ফরিদুর রহমান, শামসু মিয়া টুকু প্রমুখ।

ভিডিও