‘বাংলার ক্রাশ’ হিসেবেই পরিচিত ঋতাভরী চক্রবর্তী। যিনি সামাজিক মাধ্যমে পোস্ট দিলেই তা ভাইরাল হতে বেশি সময় নেয় না। অভিনয়ের সঙ্গে সঙ্গে ঋতাভরীর কিলার ভঙ্গিমা বহু ভক্তদের রাতের ঘুম উড়িয়ে দেয়। ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান, সব পোশাকেই ঋতাভরীর থেকে চোখ সরানো দায়।
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াজুড়ে সাহসী ছবির ছড়াছড়ি। তবে সম্প্রতি এক অন্যরকম লুকসে ধরা দিলেন তিনি। আর সেই ছবি পোস্ট করতেই হু হু করে প্রতিক্রিয়া জানালেন নেটিজেনরা। কটাক্ষ করতেও ছাড়লেন না।
কিছু শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছরে ঋতাভরীর ওজন কিছুটা বেড়েছে। কিন্তু তাতে তাঁর অনুরাগীর সংখ্যা যে কমেছে, এমনটা নয়। ঋতাভরীর শেয়ার করা ছবিতে তাঁকে সাদা শাড়ি, কালো রঙের ফুলস্লিভ ব্লাউজে দেখা গেছে। কোঁকড়ানো খোলা চুল, কাজল কালো চোখ আর কপালে কালো টিপ, নায়িকাকে মন্ত্রমুগ্ধের মতোই দেখতে ইচ্ছে করবে— এমনটাই বলছে একটি শ্রেণি।
শাড়ির আঁচল একটু সরতেই বক্ষবিভাজিকা একেবারে স্পষ্ট হয়। হালকা শীতের দুপুরে তাঁর এই ছবি রীতিমতো উষ্ণতা বাড়াচ্ছে নেট দুনিয়ায়। আর এ কারণে নেটিজেনদের একাংশ তাকে তুলোধুনো করে ছাড়লেন। তীব্র সমালোচনার কবলেও পড়েন নায়িকা।
এই ছবি শেয়ার করে ঋতাভরী হিন্দিতে ক্যাপশনে লিখেছেন, ‘জীবন সময়ের হাতে বন্দি, কিন্তু এটাই কিছু সময় যা স্বাধীন এখন’— ঋতাভরীর এই ছবি শেয়ার হতেই নেটিজেনরা মিশ্র মন্তব্য শুরু করেন।— টাচি বিনোদনের হেডলাইন দিন কয়েকটি