,

 

কর্ণফুলী থেকে উদ্ধার বস্তাবন্দি মরদেহের পরিচয় খুঁজছে পু্লিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 2 August 2026, 11:15

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পিডিবি ঘাট সংলগ্ন নদী এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সদরঘাট নৌ পুলিশ ও কর্ণফুলী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তার ভেতর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, নিহত তরুণীর বয়স ২৫ থেকে ৩০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহের চেহারা বিকৃত হয়ে গেছে। এমনকি আঙুলের ছাপ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, মরদেহটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও